অাপন চিনতে ভুল করে ক্ষ্যাপারে তুই মূল হারাইলি খুলনাঞ্চলের সরকারি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতনের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। মানবিক বিপর্যয় নেমে এসেছে শ্রমিক কলোনি গুলোতে। কোনোভাবেই পরিবারের ভরণপোষণ মেটাতে পারছেনা শ্রমিকরা। সন্তানদের মুখে আহার তুলে দিতে না পারার কষ্ট ছাপিয়ে তাদের পড়ালেখা নিয়ে চিন্তিত শ্রমিক পরিবারগুলো। ১৩ সপ্তাহের মজুরি না পাওয়ায় শ্রমিক পরিবারগুলো দুর্বিষহ জীবন পার করছে। শ্রমিকদের এই অসহায়ত্ব অবস্থায় স্থানীয় মুদি দোকানিরা বাকি দিয়ে শ্রমিকদের কাছে টাকা চাইতে পারছে না। অসহায় পাটকল শ্রমিকরা লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে মিলগেট রাজপথ রেলপথ অবরোধে যেতে বাধ্য হলেও সরকারের পক্ষ থেকে বকেয়া মজুরি পরিশোধের কোনোপ্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে না। রমজান ও দুর্বিষহ গরমে টানা আন্দোলন চালিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সংকল্পে অটল রয়েছে শ্রমিকরা। শ্রমিকদের সাফকথা, দাবী অাদায় না হলে রাজপথে অাত্মহুতি দেবে তবুও শূন্য হাতে ঘরে ফিরতে পারবে না। খুলনাঞ্চলে সরকারি পাটকল সুতাকল কার্পেটিং মিল গুলোতে শ্রমিক অান্দোলন নতুন হচ্ছেনা, এর অাগেও বহুবার অান...