Skip to main content
বাংলা নববর্ষ ও বাঙালি মধ্যবিত্তের
 বর্ষবরণ।

 একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে হারানো দিনের কিছু স্মৃতি কিছু আনন্দকে আপন করে নিতে মানুষ ইতিহাস এবং ঐতিহ্যের কাছে বারবার ফিরে যেতে চায়। পুরানো সংস্কৃতির পথ ধরে নতুন সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রতিটি জাতি ও সভ্যতা তার পুরনো সংস্কৃতির মাধ্যমে খুঁজে ফেরে নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্যতা। কিন্ত বাঙালি উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ঘটাকরে বাঙালি সেজে মাটির সানকিতে ফাইভ স্টার হোটেলে পান্তা ইলিশ খাওয়ার উৎসব যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সংক্রামিত হয়ে বাঙালি কালচারের নামে চালিয়ে দেওয়া হয়, যখন ট্রাইব যুগের মাটির বাসন কোসন পুতুল অার ভূত প্রেতের প্রতিকৃতির অাকা মুখোশ নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য হয়ে ওঠে, তখন মনে হয় বাঙালি জাতিসত্তা অাজও সেই ট্রাইব যুগেই রয়ে গেছে,অথবা বাঙালি নামক অামরা যে মানবগোষ্ঠী বর্তমান অাছি তা বিভৎস প্রেতাত্মাদের প্রেতপুরী থেকে অাগত!
এই প্রেতপুরী থেকে অাগত বাঙালিদের সাথে
ব দ্বীপের উর্বরভূমিতে জন্ম নেওয়া স্বনির্ভর কৃষক, কামার, কুমোর, সুতোর, কলু, জোলা, মালো, জেলে, কারিগর, মুচি, ঋষি বাঙালি জাতিসত্তার কৃষ্টি কালচার সংস্কৃতির কোনো মিল অাছে বলে অামার মনে হয় না। অামরা যে বাঙালি জাতিসত্তার জিন বহন করে অাছি, সেই বাঙালি সমাজ সভ্যতার অাদি পীঠ বলে খ্যাত গ্রীক সভ্যতা থেকে জ্ঞানে বিজ্ঞানে গনিত  শাস্রে, গ্রহ নক্ষত্র তিথি বিশ্লেষণে, সভ্যতায় কৃষ্টি কালচার সংস্কৃতে হাজার বছর এগিয়ে, তাই তো পৃথিবীর তাবত সভ্যতার মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে এই ব দ্বীপের বাংলা ভূমিতে।
বর্তমানে যে বাংলা সন অামরা মেনে চলি তার জন্মের কয়েক হাজার বছর অাগে বঙ্গাব্দ নামের বর্ষপঞ্জীর অাবিস্কার এই বঙ্গভূমিতেই হয়েছে, এবং এখানকার মানুষ সেই বর্ষপঞ্জী অনুসরণ করে দিনক্ষণ মাস বৎসরের সকল কার্য সমাধা করেছে।
চলমান ১লা বৈশাখ অাসলে রাজন্যবর্গের অার্থিক উৎসবী দিন। বাঙালী জাতির উসবী দিন ছিল চৈত্রসংক্রান্তি। বঙ্গাব্দ বর্ষপঞ্জী মতে ১লা চৈত্র থেকে নতুন বছরের শুরু হতো, পুরো চৈত্রমাস ধরে চলতো নানান পুজাপার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মোঘল শাসনামলে ফার্সি সন দিয়েই চলতো সমস্ত রাজকার্য। বাঙালি প্রজাদের সমস্ত কাজ চলতো বঙ্গাব্দ সাল অনুযায়ী। দুই ধারার এই বর্ষপঞ্জী শাসক ও প্রজাদের মধ্যে ক্রমশ দূরত্ব তৈরি করছিল। অনেকে বঙ্গাব্দকে হিন্দু সন হিসেবে প্রচার চালাতো, তাই প্রজাদের মধ্যেই হিন্দু মুসলিম সন নিয়ে  বিভ্রান্তি দানাবাঁধতে থাকলে  সম্রাট অাকবর বঙ্গাব্দ ও হিজরি সনের মিশ্রণ ঘটিয়ে নতুন যে বর্ষপঞ্জী তৈরি করেন তাহাই অাজ বাংলা সন হিসেবে প্রচলিত।
 মোঘল সাম্রাজ্য পতনের পর ইংরেজ পাকিস্তানি শাসনপর্ব পেরিয়ে বর্তমানে বাঙালি শাসনের যুগেও সাম্প্রদায়িক শক্তির একটি অংশ এখনো বৈশাখের ঐতিহ্যকে রুখে দিতে “হিন্দুয়ানী সংস্কৃতি” বলে প্রচার অব্যাহত রেখেছে।
বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বাঙালি মধ্যবিত্ত  হিন্দু-মুসলিমদের বিরোধের চড়াই উৎরাই পেরিয়ে ১৯৬৫ সালের ১৪ এপ্রিল (১লা বৈশাখ, বাংলা ১৩৭২ সন, রমনার বটমূলে “ছায়ানট” রবী ঠাকুরের “এসো হে বৈশাখ এসো এসো” গানটি দিয়ে সর্বপ্রথম যাত্রা শুরু করে। বস্তুত এই দিনটি থেকেই “পহেলা বৈশাখ” মধ্যবিত্ত বাঙালী সংস্কৃতির অন্যতম এক পরিচায়ক রূপ ধারণ করে। বাংলাদেশ সৃষ্টি হবার পর ১৯৭২ সালে, বাংলা ১৩৭৯ সন‘পহেলা বৈশাখ’ থেকে  বাংলাদেশের বাংলা বর্ষবরণ জাতীয় পার্বণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বর্ষবরণের মহাউৎসবী ঢেউ শুরু হয়েছে বছর কয়েক অাগে থেকে। বিশেষ করে ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রসারের পর থেকে কর্পোরেট ও বেনিয়া পুঁজির পৃষ্ঠপোষকতায় বাংলা বর্ষবরণ পুরোমাত্রায় বাণিজ্যিক রূপ ধারণ করেছে। এখন অামরা জেনে না জেনে,বুঝে না বুঝে, বা অাবেগে যেভাবেই হোক, যে,বর্ষবরণ উৎসব যে মাত্রায়, যে অাঙ্গিকে পালন করে থাকি না কেনো, এতে পুঁজিপতিরা লাভবান হলেও, বাঙালি সমাজের ঐতিহ্যের কোনো লাভ হয়নাা।

Comments

Popular posts from this blog

ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...