Skip to main content
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে।
পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে
 ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতের জামিনে মুক্ত হয়ে ভিকটিমের উপর কঠোর প্রতিশোধ নেয়, তখন সাধারণ মানুষের পক্ষ থেকে দাবী ওঠে ননজুডিশিয়াল কিলিংয়ের। মানুষ তখন অার ন্যায় বিচার প্রত্যাশা করেনা, অাসামীকে ধরা মাত্রই হত্যার প্রত্যাশা করে। কারণ মানুষ দেখছে, তদন্তে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়, সাক্ষীরা মিথ্যা সাক্ষ্যদেয়, কেউ অাইনের ফাক গলিয়ে কেউ বিশেষ ব্যবস্থায় ছাড়া পায়। তাই অাইন ও বিচারের প্রতি মানুষের অাস্থা নেই। মানুষ এখন খুনের পরিবর্তে খুন,ধর্ষণের পরিবর্তে হত্যা অথবা লিঙ্গচ্ছেদ চায়। শাসকশ্রেণীও চায় মানুষ এমন দাবী নিয়ে সামনে অাসুক। বিচারবহির্ভূত হত্যাকে সমর্থন দিক। এই সমর্থনটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই জরুরী। এই সমর্থন পেলে এক ঢিলে দুই পাখি মারাটা রাষ্ট্রের জন্য সহজ হয়। অপরাধিদের সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা গুম খুনের দায়টা এড়ানো যায়।
বাংলাদেশে নন জুডিশিয়াল হত্যাকাণ্ডের হাতে খড়ি হয় ১৯৭২ থেকে, রক্ষীবাহিনী দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে। ৭৫ এ রক্ষীবাহিনী বিলুপ্ত হলে বিভিন্ন সরকার বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নন জুডিশিয়াল হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। কখনো চরমপন্থি, কখনো সন্ত্রাসী, কখনো জঙ্গি কখনো মাদক কারবারী দমনের নামে  রাজনৈতিক প্রতিপক্ষকে নন জুডিশিয়াল হত্যাকাণ্ড অব্যহত অাছে। কয়দিন অাগেও হারকিউলিক্স সেজে ধর্ষক নাম দিয়ে হত্যা শুরু হয়েছিল, মিডিয়ায় হত্যাকাণ্ডের অাসল নায়কদের গোমর ফাস হলে হারকিউলিক্স উধাও হয়ে যায়। এখন বিভিন্ন মহল থেকে দাবী উঠছে ধর্ষকদের ডাইরেক্ট হত্যা করা হোক। অামিও চাই ধর্ষকদের কঠিন শাস্তি হোক। অাইনের কোনো ফাক দিয়ে যাতে ধর্ষক  সহ কোনো অপরাধী বেরিয়ে যেতে না পারে।
এক্সট্রা জুডিশিয়াল কিলিংও অন্যায়, অন্যায় দিয়ে কখনো ন্যায় প্রতিষ্ঠিত হতে পারেনা। বরং অারও বড় ধরণের অন্যায়কে সমর্থন জোগানো হয়।

Comments

Popular posts from this blog

বাংলা নববর্ষ ও বাঙালি মধ্যবিত্তের  বর্ষবরণ।  একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে হারানো দিনের কিছু স্মৃতি কিছু আনন্দকে আপন করে নিতে মানুষ ইতিহাস এবং ঐতিহ্যের কাছে বারবার ফিরে যেতে চায়। পুরানো সংস্কৃতির পথ ধরে নতুন সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রতিটি জাতি ও সভ্যতা তার পুরনো সংস্কৃতির মাধ্যমে খুঁজে ফেরে নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্যতা। কিন্ত বাঙালি উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ঘটাকরে বাঙালি সেজে মাটির সানকিতে ফাইভ স্টার হোটেলে পান্তা ইলিশ খাওয়ার উৎসব যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সংক্রামিত হয়ে বাঙালি কালচারের নামে চালিয়ে দেওয়া হয়, যখন ট্রাইব যুগের মাটির বাসন কোসন পুতুল অার ভূত প্রেতের প্রতিকৃতির অাকা মুখোশ নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য হয়ে ওঠে, তখন মনে হয় বাঙালি জাতিসত্তা অাজও সেই ট্রাইব যুগেই রয়ে গেছে,অথবা বাঙালি নামক অামরা যে মানবগোষ্ঠী বর্তমান অাছি তা বিভৎস প্রেতাত্মাদের প্রেতপুরী থেকে অাগত! এই প্রেতপুরী থেকে অাগত বাঙালিদের সাথে ব দ্বীপের উর্বরভূমিতে জন্ম নেওয়া স্বনির্ভর কৃষক, কামার, কুমোর, সুতোর, কলু, জোলা, মালো, জেলে, কারিগর, মুচি, ঋষি বাঙালি জাতিসত্তার কৃ...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...