Skip to main content

Posts

দূর-নির্বাসনে যাও      ~~~~~~~~~~ তবুও জঙ্গলে সততা অাছে মানুষের সমাজে অভাব প্রকট সহিংসতায়ও ওরা বেজায় সৎ সাধুতায় মানুষ ভীষণ অসৎ সরকার চলে দুর্বৃত্তের শাসনে              সভ্যতা জঙ্গলে যাও- এদেশ তোমার নয়। পিতা,দোহাই তোমার অামাকে দোষ দিয়ো না, সত্য এদেশে অবাঞ্ছিত, সত্য বললেই বিপদ। তুমিও বাঁচতে পারোনি সত্য বলেছিলে বলেইতো----। তবুও গর্বিত, করোনি মাথানত                      অসত্যের কাছে। পশুর দাপটী রাজত্বে মানুষত্ব অচল মানুষের অবয়বে পশুরাই মুর্তিমান চোরেরাই নমস্য, পূজনীয়, সন্মানিত,শ্রদ্ধেয়- সত্য পালাও, জঙ্গলে যাও হিংস্রতায়ও সেখানে সততা অাছে---। সভ্যতায় সততা নেই শঠতাই নাকি সভ্যতা। সমাজ সাহসী নয়- অাত্মসমর্পিত দুর্জনে; দুর্বৃত্তের লাথি খেয়েও সালাম ঠোকে নতশিরে। বীরত্বে বেপরোয়া হয় সত্যনিষ্ঠ সাধুজনে। জ্ঞানের গরিমা নয়- শক্তির বর্বর শাসনে      বেজায় অাশক্তি; অাত্মপ্রতিষ্ঠার সন্ধানে নীতির সুদৃশ্য মোড়কে দুর্নীতির বিভৎসতা। ভণ্ডের উচ্চকন্ঠে সত্...
অাপন চিনতে ভুল করে ক্ষ্যাপারে তুই মূল হারাইলি খুলনাঞ্চলের সরকারি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতনের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। মানবিক বিপর্যয় নেমে এসেছে শ্রমিক কলোনি গুলোতে। কোনোভাবেই পরিবারের ভরণপোষণ মেটাতে পারছেনা শ্রমিকরা। সন্তানদের মুখে আহার তুলে দিতে না পারার কষ্ট ছাপিয়ে তাদের পড়ালেখা নিয়ে চিন্তিত শ্রমিক পরিবারগুলো। ১৩ সপ্তাহের মজুরি না পাওয়ায় শ্রমিক পরিবারগুলো দুর্বিষহ জীবন পার করছে। শ্রমিকদের এই অসহায়ত্ব অবস্থায় স্থানীয় মুদি দোকানিরা বাকি দিয়ে শ্রমিকদের কাছে টাকা চাইতে পারছে না। অসহায় পাটকল শ্রমিকরা লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে মিলগেট রাজপথ রেলপথ অবরোধে যেতে বাধ্য হলেও  সরকারের পক্ষ থেকে বকেয়া মজুরি পরিশোধের কোনোপ্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে না। রমজান ও দুর্বিষহ গরমে টানা আন্দোলন চালিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সংকল্পে অটল রয়েছে শ্রমিকরা। শ্রমিকদের সাফকথা, দাবী অাদায় না হলে রাজপথে অাত্মহুতি দেবে তবুও শূন্য হাতে ঘরে ফিরতে পারবে না। খুলনাঞ্চলে সরকারি পাটকল সুতাকল কার্পেটিং মিল গুলোতে শ্রমিক অান্দোলন নতুন হচ্ছেনা, এর অাগেও বহুবার অান...
মহান মে দিবস ও ভারতবর্ষে শ্রমিকশ্রেণীর বীরত্বপূর্ণ লড়াইয়ের সারাংশ।   ৮ ঘন্টা কাজের দাবীত অবিভক্ত ভারতে শিল্প শ্রমিকদের প্রথম ধর্মঘট হয় ১৮৬২ সালের মে মাসে। এই ধর্মঘট ছিল হাওড়া স্টেশনে ১২০০ রেল শ্রমিকের ধর্মঘট। অামেরিকার মে দিবসের ধর্মঘট হয়েছিল ১৮৮৬ সালে, ৮ ঘন্টা কাজের দাবী প্রথম করা হয়েছিল ১৮৬৬ সালে, অাট ঘন্টার দাবীতে প্রথম ধর্মঘট হয়েছিল ১৮৫৬ সালের ২১শে এপ্রিল ১ দিনের জন্য। হাওড়ার রেল শ্রমিক ধর্মঘট ছিল বিশ্বের ২য় এবং তা চলেছিল কয়েকদিন যাবত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার পত্রিকা 'সোমপ্রকাশ' এই অান্দোলনে সমর্থন জুগিয়েছিল। ১৮৫৪ সালে বাংলায় রেলপথ চালু হবার ৮ বছর পর ১৮৬২ সালে ৮ ঘন্টার অান্দোলন বাংলার শ্রমিকশ্রেণীর সহজাত প্রবৃত্তিই বলা যায়। বাংলাতেই ভারতের প্রথম যন্ত্রশিল্প স্থাপিত হয় ১১৮১৮ সালে। ব্রিটিশ পুঁজির প্রথস সুতাকল ছিল 'ফোর্ট পলেস্টার মিল' বর্তমানে 'বাউড়িয়া কটন মিল'। ১৮৫৪ সালে বাংলায় প্রথম চটকল স্থাপন করে ইংরেজরা। কলকাতা ও মুম্বাই শহরকে কেন্দ্র করেই ভারতের পুঁজিবাদের জন্ম। কোলকাতা ছিল ব্রিটিশ পুঁজির ঘাটি, পরবর্তীতে মুম্বাই হয়ে ওঠে ভারতীয় পুুঁজির কেন্দ্রস্...
পুঁজিবাদী যুগে কমিউনিস্টরা'ই প্রকৃত ধার্মিক যদিও বামপন্থী ও কমিউনিস্ট ঘরানার অনেকেই এমন ধারণা পোষণ করে থাকেন এবং মনেপ্রাণে বিশ্বাসও করে থাকেন যে, মার্কসবাদী বা  বামপন্থী হতে হলে তাকে অবশ্যই এবং অবশ্যই নাস্তিক হতে হবে।  ঠিক যেন গৌতম বুদ্ধের অনুসারী ভিক্ষু হতে হলে মাথা ন্যাড়া হবার বাধ্যবাধকতার মতো!অাবার অনেকে এমন ধারণাও পোষণ করে থাকেন যে, মার্কসবাদ যেহেতু বিজ্ঞান, তাই বিজ্ঞানমনস্ক হতে হলে তাকে তো ধর্ম বিরোধী হতেই হবে!। অথচ মজার ব্যাপার হচ্ছে! মার্কস কোথাও কমিউনিস্টদের নাস্তিক হবার জন্য শর্ত জুড়ে দেননি। এবং নাস্তিকতার সাথে মার্কসবাদের রাজনৈতিক সম্পর্কের প্রমাণ  কেউ দিতে পারবে না। নাস্তিক বা ধর্মবিরোধী যে যার মতো করে যে কেউ হতে পারে। এটা সেই ব্যক্তির ব্যক্তিগত মত। এর দায় কোনো কমিউনিস্ট পার্টি নিতে পারেনা। যেমন বুর্জোয়া দল গুলোতে সর্বাধিক নাস্তিক্য মতের লোক থাকা স্বত্বেও বুর্জোয়া দল গুলো তার দায় ও দায়িত্ব কোনোটাই নেয়না। তাহলে কমিউনিস্টরা মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা ধ্যানধারণার দায়-দায়িত্ব নেবে কেনো? প্রশ্ন অাসতে পারে তাহলে যারা বামপন্থী পরিচয়ে নিজেদেরকে নাস্তিক দাবী ...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...
সারাদেশে এখন নুসরাত হত্যার বিচারের দাবীতে ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। পত্রিকা গুলো ফলাও করে প্রতিদিন অাপডেট প্রকাশ করছে। খোদ প্রধানমন্ত্রী নুসরাত হত্যার সাথে জড়িতদের শাস্তির গ্যারান্টি দিয়েছে। সম্ভবত তিনি তদারকিও করছেন। নুসরাতের মা'র অভিযোগ তদন্তকারী কর্মকর্তার অসহযোগিতা ছাড়াও ম্যাজিস্ট্রেটও তাকে মানহানি মামলার ভয় দেখিয়েছিল। এখনো নানানভাবে ভাবে তারা নানাবিধ হুমকি ও হয়রানির মধ্যে অাছে। ফলে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার শংকা এখনো দুর হয়নি। দেশবাসী অবাকবিস্ময়ে প্রত্যক্ষ করেছে বহু রোমহর্ষক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি সর্বোচ্চ মহল থেকে দেওয়া হলেও বাস্তবে অালোর মুখ দেখেনি। বরং একের পর এক ঘটনা চাপা পড়েছে অন্য অার একটি ঘটনার মধ্যদিয়ে। শাসকশ্রেণীর নিজেদের অপকর্ম গুলো অাড়াল করে প্রতিপক্ষকে অনৈতিক ভাবে দমন করতে গিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি এখন প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে। যেকারণে জনগণকে শান্ত করতে নির্বাহী প্রধানকে প্রতিশ্রুতি দিতে হয়। তবুও বিচারের বাণী নিরবে কাঁদে। অপরাধিরা অারও বেপরোয়া হয়ে অপরাধ সংঘটিত করতে থাকে। বিচার প্রক্রিয়া এতটাই জটিল যে, ধর্ষিতাকে...