মহান মে দিবস ও ভারতবর্ষে শ্রমিকশ্রেণীর বীরত্বপূর্ণ লড়াইয়ের সারাংশ।
৮ ঘন্টা কাজের দাবীত অবিভক্ত ভারতে শিল্প শ্রমিকদের প্রথম ধর্মঘট হয় ১৮৬২ সালের মে মাসে। এই ধর্মঘট ছিল হাওড়া স্টেশনে ১২০০ রেল শ্রমিকের ধর্মঘট।
অামেরিকার মে দিবসের ধর্মঘট হয়েছিল ১৮৮৬ সালে, ৮ ঘন্টা কাজের দাবী প্রথম করা হয়েছিল ১৮৬৬ সালে, অাট ঘন্টার দাবীতে প্রথম ধর্মঘট হয়েছিল ১৮৫৬ সালের ২১শে এপ্রিল ১ দিনের জন্য। হাওড়ার রেল শ্রমিক ধর্মঘট ছিল বিশ্বের ২য় এবং তা চলেছিল কয়েকদিন যাবত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার পত্রিকা 'সোমপ্রকাশ' এই অান্দোলনে সমর্থন জুগিয়েছিল।
১৮৫৪ সালে বাংলায় রেলপথ চালু হবার ৮ বছর পর ১৮৬২ সালে ৮ ঘন্টার অান্দোলন বাংলার শ্রমিকশ্রেণীর সহজাত প্রবৃত্তিই বলা যায়।
বাংলাতেই ভারতের প্রথম যন্ত্রশিল্প স্থাপিত হয় ১১৮১৮ সালে। ব্রিটিশ পুঁজির প্রথস সুতাকল ছিল 'ফোর্ট পলেস্টার মিল' বর্তমানে 'বাউড়িয়া কটন মিল'। ১৮৫৪ সালে বাংলায় প্রথম চটকল স্থাপন করে ইংরেজরা। কলকাতা ও মুম্বাই শহরকে কেন্দ্র করেই ভারতের পুঁজিবাদের জন্ম। কোলকাতা ছিল ব্রিটিশ পুঁজির ঘাটি, পরবর্তীতে মুম্বাই হয়ে ওঠে ভারতীয় পুুঁজির কেন্দ্রস্থল। সেসময় কোলকাতার দরজা দিয়েই শুধু সাম্রাজ্যবাদী পুঁজিই ভারতে প্রবেশ করেনি, সেই সাথে শিক্ষা ও অভিজ্ঞতাও প্রবেশ করেছিল। সেই জন্যই
সাহিত্যে, শিল্পে, সঙ্গীতে, দর্শনে রাজনীতি সহ সংস্কৃতির অজস্র শাখায় বাংলার কৃতি সন্তানেরা সারা ভারতে অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে।
বাণিজ্যিক কারণে বহির্বিশ্বের সাথে সংযোগের সূত্র ধরেই ইউরোপ অামেরিকার খেটে-খাওয়া মানুষের সংগ্রাম বিদ্রোহ বিপ্লবের কাহিনি ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এইভাবে শোষণ মুক্তির চেতনার বলিষ্ঠ ভূমিকায় শ্রমিকশ্রেণীর অধিকার অাদায়ের অান্দোলন ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
১৯০৮ সালে জাতীয় অান্দোলনের নেতা বালগঙ্গাধর তিলককে ইংরেজরা গ্রেপ্তার করলে মুম্বাই সুতাকল শ্রমিকরা রাস্তায় নেমে অাসে, প্রায় ৫ দিন ধরে চলা সর্বাত্মক ধর্মঘটে পুলিশ ও মিলিটারি বাহিনীর সাথে শ্রমিকদের সশস্ত্র লড়াই শুরু হলে শ্রমিক নেতা গণপদ গোবিন্দ শহীদ হয়। ঐতিহাসিকদের মতে এটাই ভারতীয় শ্রমিকশ্রেণীর প্রথম রাজনৈতিক অভ্যুত্থান।
শ্রমিকদের এই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে রাশিয়ায় বসে লেনিন লিখলেন:
"ভারতের শ্রমিকশ্রেণী নিজেদের লেখক ও রাজনৈতিক নেতাদের রক্ষার উদ্দেশ্যে রুখে দাড়ানোর জন্য অভ্যুত্থানে জনতাও পথে নামতে শুরু করেছে। মুম্বাইতে মিছিল ও ধর্মঘট প্রমাণ করে ভারতেও সর্বহারারা ইতিমধ্যেই সচেতন রাজনৈতিক গণসংগ্রামের স্তরে উন্নীত হয়েছে।"
পরবর্তীকালে শ্রমিক সংগঠনেরর সংখ্যা ও অান্দোলনের ব্যাপ্তি ছড়িয়ে পড়লো সমগ্র ভারতে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত হলো "সারা ভারত ট্রেডইউনিয়ন কংগ্রেস।"
১৯২০ সালে মস্কোর রেড স্কোয়ারের মে দিবসের অনুষ্ঠানে লেনিনের সাথে একই মঞ্চে ভাষণ দেওয়ার জন্য অামন্ত্রিত হয়েছিলেন মানবেন্দ্রনাথ রায়। ঐ বছরের ১৭ই অক্টোবর তাসখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি।ভারতবর্ষে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ সালে, মাদ্রাজের সমুদ্রসৈকতে শ্রমিকনেতা সিঙ্গারাভেলু চেট্রিয়ার সভাপতিত্বে। মে দিবসের এই সমাবেশ থেকে মে দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবী জানানো হয়।
কমরেড চেট্রিয়ার ১৯২৪ সালে কানপুর ষড়যন্ত্র মামলায় জেলে থাকার সময় ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজফফর অাহম্মদ চেট্রিয়ার মুখেই জানতে পেরেছিলেন ১৯২৩ সালের ঘটনার কথা।
ব্রিটিশ ভারতের বাণিজ্যিক যাতায়াত এতটাই ব্যাপ্তি ছিল যে ভারতের শ্রমিকশ্রেণীর একটি বড় অংশ বিশেষকরে জাহাজী শ্রমিকরা লন্ডনের হাইড পার্কের মে দিবসের সমাবেশে বর্ণাঢ্য সোভাযাত্রা সহকারে ভারতের প্রতিনিধিত্ব করতেন।
মুম্বাইতে অানুষ্ঠানিক মে দিবস পালিত হয় ১৯২৬ সালে, সেদিনের মে দিবসের সমাবেশে মিউনিসিপ্যাল শ্রমিকরাও যোগ দিয়েছিল, শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন এন এম যোশী, এস এস মিরাজকর, এস ভি ঘাটে প্রমুখ নেতৃবৃন্দ। ১৯২৬ সালের মে মাসেই পাঞ্জাবের অমৃতসরে শিখ মিশনারি কলেজ প্রাঙ্গণে ভারতের প্রথম কাস্তে হাতুড়ির লাল পতাকা উত্তোলিত হয়েছিল।
ইতিপূর্বে ভারতবর্ষে মে দিবস গুলো পালিত হয়েছিল বিচ্ছিন্ন ভাবে ১৯২৭ সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্বে ভারত জুড়ে মে দিবস পালিত হয়েছিল। খিদিরপুরের ক্রেন শ্রমিক নেতা গড়বড়ের নেতৃত্বে রঞ্জি স্টেডিয়ামের ময়দানে মে দিবসের সমাবেশ হয়েছিল, কমরেড মুজফফর অাহম্মদ খিদিরপুর ক্রেন শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা ছিলেন।
কোলকাতার এই সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইংরেজ সরকার, বহু দেনদরবারের পর রাত ৮ টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছিল। ১৯২৭ সালের কোলকাতার মে দিবস জনমানুষের এতটাই উদ্বেলিত করেছিল যে, বিদ্রোহী কবি নজরুল ইসলাম শ্রমিকশ্রেণীর অান্তর্জাতিক সঙ্গীতকে বাংলা তর্জমা করে প্রকাশ করলেন "অন্তর ন্যাশনাল সঙ্গীত" জাগো অনশনবাদী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত!
অত্যাচার অাজ বজ্র হানি'
নিপীড়িত-জন-মন-মথিত বাণধি
জনম লভি' অভিনব ধরণী
ওরে ঐ অাগত।।

এভাবে সংগ্রামের সাথে সংস্কৃতির মিলন বাংলার শ্রমিক অান্দোলন নতুন মাত্রা পেল।
সেবছর মুম্বাইতেও বিরাট উৎসাহে লাল ঝান্ডা উড়িয়ে মিছিল সমাবেশে শ্রমিকরা যোগ দিয়েছিল, মিছিলে শ্লোগান ছিল "অাট ঘন্টার বেশি খাটুনি নয়, বেতন সমেত্ ছুটি চাই"।
ডেসিল রোডের এই সমাবেশে ডি অার থেঙ্গেডী সভাপতিত্ব করেন,বক্তা ছিলেন এন এম যোশী, ফিলিপ স্প্রাট।
১৯২৮ সাল থেকে উত্তাল শ্রমিক অান্দোলন শুরু হলো, মুম্বাই সুতা,বস্ত্র ও চটকল গুলোতে লাগাতার দু'মাসের ধর্মঘট করে বেশকিছু দাবী অাদায় হলেও এই অান্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপর প্রচণ্ড অাঘাত হেনেছিল।
ফলে শ্রমিক অান্দোলন সহ মিছিল মিটিং এর উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হতে থাকে। ১৯২৯ সালে ২০ শে মার্চ সারা ভারতের অাপোষহীন বলিষ্ঠ শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে মীরাট ষড়যন্ত্র মামলায় জেলে পুরতে শুরু করলে অান্দোলন অারও বেগবান হয়।
১৯৩০ সালে ১৮ই এপ্রিল রাতে কমিউনিস্ট বিপ্লবীরা চট্রগ্রামের অস্ত্রাগার দখল করে নিলে
১৯ শে এপ্রিল ভোর থেকে বাংলা জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়, একই সাথে শ্রমিক নেতাদেরও গণহারে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রতিবাদে কোলকাতার পরিবহণ শ্রমিকরা রাস্তায় গাড়ীর ব্যারিকেড দিয়ে ধর্মঘট পালন করে। পরের দিন ১লা মে, বড় ধরণের অভ্যুত্থানের অাশংকায় অাতঙ্কগ্রস্ত ইংরেজ সরকার সভা সমাবেশ মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে।
১৯৩২ সালে মে দিবস পালনের অাহবান জানিয়ে বেঅাইনী কমিউনিস্ট পার্টির পক্ষথেকে কমরেড সরোজ মুখার্জি যে ইসতেহার প্রকাশ করেছিল তা অান্তর্জাতিক শ্রমিক অঙ্গনে প্রশংসিত হয়। এই অাহবানে সাড়া দিয়ে মেটিয়াবুরুজে শ্রমিক সমাবেশ হয়।
১৯৩৪ সালে প্রচণ্ড বাধার মুখে মে দিবস পালিত হয়। কমরেড কমল সরকারের স্মৃতি চারণ থেকে জানা যায়, পুলিশি বাধা সহ গণহারে শ্রমিক ও কমিউনিস্ট নেতাদের ধরপাকড় হামলা মামলা স্বত্ত্বেও বিশাল অাড়ম্বরের সাথে মে দিবস পালন হলে পুলিশ হকচকিয়ে যায়। এই মে দিবসে অংশগ্রহণ কারিদের বিরুদ্ধে নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এলে কোলকাতা ডকের ১৪ হাজার, দিল্লি ক্লথমিল, পাঞ্জাব, করাচী ও মুম্বাই সুতাকলের প্রায় দেড় লক্ষ শ্রমিক ধর্মঘট করে রাস্তায় নেমে অাসে।
১৯৩৭ সাল থেকে মে দিবসের অনুষ্ঠান গুলোতে কমিউনিস্ট পার্টির পাশাপাশি জাতীয় কংগ্রেসের একটি অংশের নেতারাও অংশ নিতে থাকে। কিন্ত গান্ধীজীর অহিংস নীতির কারণে ১৯৩৯ সালের পর জাতীয় কংগ্রেসের নেতারা মে দিবসের কর্মসূচী এড়িয়ে যেতে থাকে।
১৯৪০ সালে মে দিবস পালিত হয় বি-পি-টি-ইউ-সি ও বি-পি-সি-সি'র যৌথ উদ্যোগে। মনুমেন্টের নীচে অায়োজিত মৃণালকান্তি বসুর সভাপতিত্বে এই সমাবেশে সুরেন্দ্রমোহন ঘোষের প্রস্তাবনায় ভারত রক্ষা অাইনের বিরোধিতা করে স্বাধীনতা লাভের পর শোষণ মুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংকল্প পূনর্ব্যক্ত করা হয়। একই দিনে শ্রদ্ধানন্দ পার্কে সুভাষ বসুর সভাপতিত্বে অার একটি সমাবেশে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ অান্দোলনের ডাক দেওয়া হয়।১৯৪৩ সালের ১ লা মে নাগপুরে এ অাই টি ইউ
সি'র ২০ তম অধিবেশন ও মে দিবসের অনুষ্ঠানে ডাঃ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য সোভিয়েত ইউনিয়নের শ্রমিকশ্রেণী ও লাল ফৌজকে অভিনন্দন জানান।
১৯৪৪ সাল থেকে মে দিবস অারো ব্যাপকতা লাভ করতে থাকে, মূলতঃ মে দিবস শ্রমিকশ্রেণীর রাজনৈতিক অভ্যুত্থানের দিকে মোড় নিতে থাকে।
১৯৪৬ সালের মে দিবস ছিল দ্বিতীয় মহাযুদ্ধত্তোর বিশেষ স্মরণীয় ঘটনা, কোলকাতার ময়দানে বি পি টি ইউ সি'র উদ্যোগে মৃণালকান্তি বসুর সভাপতিত্বে বিশাল সমাবেশে ব্রিটিশ কমিউনিস্ট নেতা রজনীপাম দত্ত তার বক্তৃতায় ভারতীয় শ্রমিকশ্রেণীর লড়াই সংগ্রামের প্রতি ব্রিটিশ শ্রমিকশ্রেণীর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার ঘোষণা দেন।
১৯৪৭ সালে গণঅভ্যুত্থানের মুখে ভারত ভাগ করে ব্রিটিশরা বিদায় নিলে শ্রমিকশ্রেণীর সংগঠন গুলোও বিভক্ত হয়ে পড়ে। ভারত পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ সৃষ্টির মধ্যদিয়ে উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে নয়াউপনিবেশিক রাষ্ট্রে জন্ম হলে, শ্রমিকশ্রেণী দালাল পুঁজিপতি শ্রেণীর নির্মম শোষণের কবলে নিমজ্জিত হয়, যা অাজও অব্যাহত অাছে। তাই নিছক মে দিবসের অনানুষ্ঠানিকতা নয়, এই মুহুর্তে দরকার শ্রমিকশ্রেণীর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে, দালাল শাসকশ্রেণীকে উচ্ছেদ করে, শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাষ্ট্রব্যবস্থা কায়েম করার শপথ নেয়া।
Comments
Post a Comment