Skip to main content

তালেবানের বিজয় ও মোদী ভক্ত ভারতপন্থীদের আতংক।

অাফগানিস্থানে তালেবানের ক্ষমতা দখলে বেজায় রুষ্ট হয়েছেন অামাগের বন্ধু! মোদি সরকার। শুধু কি মোদি সরকার? ভারত বাংলাদেশের  অনেক ভেকধারী বাম, , জটাধারী ভটাধারী রাম ভক্তের দল মনে বড় কষ্ট পেয়েছে। পুচকে কজন মুসলমান ছাত্রদের দল তালেবানের বিজয়ে তাদের ঘুম হারাম, ঘুম না হওয়ার কারণে পেটেও গণ্ডগোল দেখা দিয়েছে। মিজাজটাও গেছে চড়ে।তাই তারা ভুলভাল অাবোলতাবোল বলা শুরু করেছে। হ্যালুস্যুলেশনে ভোগা এই সব লোকজন চোখ বুঝলেই ঘরে বাইরে বেডরুমে  তালেবান দেখতে পেয়ে ঘুমের ঘোরেই অাঁতকে উঠতেছে।
অারে ভাই এতো অাতংকিত হবার কি অাছে।অাফগান অাগে থেকেই মুসলমানদের রাষ্ট্র। 
মুসলমানরা সেখানে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক। মুসলমান যদি তোমার এতই অচ্ছুৎ মনে হয়, তুমি হিন্দু হয়ে সেখানে ব্যবসা বাণিজ্য চাকরগিরি করতে গেছ কেনো? অামেরিকার মতো ৫০ টি রাষ্ট্রে তোমার একটা এ্যাম্বাসি অার অাফগানে তোমার ১ টা এ্যাম্বাসি ছয়টা কনস্যুলেট কি জন্য লাগে? তিন বিলিয়ন বিনিয়োগ করে গত বিশ বছরে প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলার লুট করে এনেছে অাফগান থেকে, মুসলমানদের প্রতি তোমাদের এতো ঘেন্না,  অাফগান মুসলমানদের রক্তঝরানো সেই টাকা ভোগ করতে তোমাদের ঘেন্না লাগেনা কেনো?
অাসলে তালেবানরা ক্ষমতায় অাসায় অাফগানে ভারত যে লুটপাট করতো সেই সাথে অাফগানে বসে প্রতিবেশী  রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং বিভিন্ন গ্যাং গুরুপকে মদদ দিয়ে অস্থিতিশীল করে রাখতো সেই পথ বন্ধ হয়ে যাবে এই অাঁতঙ্কে ভারতের দাদাদের তালেবান অাঁতঙ্ক রোগে ধরেছে,সেই সাথে অামাদের দেশের দাদা ভক্তরাও মিরগি রোগগ্রস্থ হয়ে পড়েছে। যখনি তালেবানদের কথা মনে পড়ছে, তখনি তাদের খিচুনি উঠতেছে। 
অনেকে বলতেছেন,তালেবানরা নারীদের গৃহবন্দি করে রাখবে,অারে দাদা-ভাই, তাতে অাপনার অামার কি, সেটা তো সেই সমাজের বিষয়, তালেবানরা তো অাকাশ থেকে পড়েনি, অাফগান মহিলারাই তো তাদের মা খালা চাচী বোন মেয়ে স্ত্রী। তাদের সাথে তারা কেমন অাঁচরন করবে তা তাদেরকে ভাবতে দিন।অাপনার এতো জ্বালা এতো দরদ কিসের? তাদের দিয়ে দেহব্যবসা করাতে পারবেননা তাই? নাকি অাপনারা নারীদের দিয়ে সস্তায় কাজ করানোর পথ বন্ধ হয়ে যাবে সেই জন্য?
এসব ভণ্ডামি ছাড়েন, নিজের দেশের নারীদের কি দুরাবস্থায় রেখেছেন, কতটা স্বাধীনতা,কতটা সমানাধিকার, কতভাগ নারীকে অপ্রকাশ্যে বেশ্যাগিরি করতে বাধ্য করেছেন সেইটা ভাবেন। 
তালেবান নিয়ে গদগদ হবার যেমন কিছু নেই অাবার তাদেরকে ঘৃণিত শক্র ভাবারও কোনো কারণ নেই। তবে তারা যে পৃথিবীর অক্ষশক্তিধারী ৩১ দেশের সামরিক জোট ন্যাটোর মাতুব্বর অামেরিকার মতো বৃহৎ শক্তিকে দখল দারিত্ব ছাড়তে বাধ্য করেছে, এই কৃতিত্ব, এই বিজয়মাল্য তাদের প্রাপ্য, তারা তা অর্জন করেছে। অামি অাপনি তাদের প্রাপ্য মর্যাদা না দেবার কে? তাদেরকে ঘৃণা করার বিরোধিত করার , অর্জিত সন্মান থেকে বঞ্চিত করার অধিকার অামাদের কে দিয়েছে?
বরং অামি যদি মানুষ বলে দাবী করি,যদি বলি অামি মার্কসবাদী, প্রগতিবাদী, মানবতাবাদী , কমিউনিস্ট তাহলে দখলদার সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ বিরোধী যে কোনো লড়াইয়ে অামার সার্বিক সমর্থন করা উচিত। 
তা সে ধর্মীয় ভাবে তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান যে ধর্মের লোক হোক না কেনো। লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে কিনা,  লুটেরা দখলদার সাম্রাজ্যবাদ বিরোধী কিনা সেটাই বিবেচ্য বিষয়।

Comments

Popular posts from this blog

বাংলা নববর্ষ ও বাঙালি মধ্যবিত্তের  বর্ষবরণ।  একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে হারানো দিনের কিছু স্মৃতি কিছু আনন্দকে আপন করে নিতে মানুষ ইতিহাস এবং ঐতিহ্যের কাছে বারবার ফিরে যেতে চায়। পুরানো সংস্কৃতির পথ ধরে নতুন সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রতিটি জাতি ও সভ্যতা তার পুরনো সংস্কৃতির মাধ্যমে খুঁজে ফেরে নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্যতা। কিন্ত বাঙালি উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ঘটাকরে বাঙালি সেজে মাটির সানকিতে ফাইভ স্টার হোটেলে পান্তা ইলিশ খাওয়ার উৎসব যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সংক্রামিত হয়ে বাঙালি কালচারের নামে চালিয়ে দেওয়া হয়, যখন ট্রাইব যুগের মাটির বাসন কোসন পুতুল অার ভূত প্রেতের প্রতিকৃতির অাকা মুখোশ নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য হয়ে ওঠে, তখন মনে হয় বাঙালি জাতিসত্তা অাজও সেই ট্রাইব যুগেই রয়ে গেছে,অথবা বাঙালি নামক অামরা যে মানবগোষ্ঠী বর্তমান অাছি তা বিভৎস প্রেতাত্মাদের প্রেতপুরী থেকে অাগত! এই প্রেতপুরী থেকে অাগত বাঙালিদের সাথে ব দ্বীপের উর্বরভূমিতে জন্ম নেওয়া স্বনির্ভর কৃষক, কামার, কুমোর, সুতোর, কলু, জোলা, মালো, জেলে, কারিগর, মুচি, ঋষি বাঙালি জাতিসত্তার কৃ...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...