কমিউনিস্টরা তালেবানের বিজয় সমর্থন করবে কেনো?
একথা অস্বীকার করার কোন সুযোগ নেই যে, তালেবান ও কমিউনিস্ট সম্পূর্ণ দুই মেরুর দুই অাদর্শের ধারকবাহক। তালেবানরা চায় হাল অামলের মোডারেট ইসলামীক শরিয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যা পুঁজিবাদেরই অার এক রূপ, অন্যদিকে কমিউনিস্টরা চায় সমাজতান্ত্রিক সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। চলমান শরিয়া ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তিমালিকানা স্বীকৃত, অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা উচ্ছেদ প্রধান শর্ত। ফলে দুটি মতের সম্পর্ক তেলে জলের মত। তালেবানরা অাফগানের নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট করেই ঘোষণা দিয়েছে তারা শরিয়া অাইন প্রতিষ্ঠা করবে। যা কমিউনিস্ট অাদর্শ থেকে যোজন যোজন দূরে, এবং বিপরীতও। এযাবতকাল যে কয়টি দেশে ইসলামী শাসন ব্যবস্থার নামে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা ভিন্নমত সহ্য করেনি, কমিউনিস্ট নাম শুনলেই কচুকাটা করেছে। অাফগানেও তার ব্যতিক্রম হবেনা নিশ্চিত। বরং ভিন্নমত অর্থাৎ পুঁজিবাদ ও কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে যারা ভিন্নমত পোষণ করবে তাদেরকে অারও কঠিন কঠোর ও নিষ্ঠুর ভাবে দমন করা হবে। অাজ অামরা তালেবানদের যতটা নমনীয় দেখছি, ক্ষমতার স্বাদ ভোগ করার পর এই নমনীয়তা তাদের থাকবেনা।
তালেবানরা অাফগানের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ করেনি,এমনকি সাম্রাজ্যবাদ সামন্তবাদ অামলা ও দালাল পুঁজি বিরোধী লড়াইও করেনি, তারা দখলদারদের বিরুদ্ধে রাজসিক গেরিলা যুদ্ধ করেছে। যে যুদ্ধের কর্মকৌশলের কাছে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে তার মিত্র অক্ষশক্তিধর ৩১টি দেশের সামরিক জোটের যোদ্ধা বোদ্ধারা নাস্তানাবুদ হয়ে বাধ্য হয়েছে, সামান্য জনসমর্থনে গড়ে ওঠা খুদে একটি গেরিলা বাহিনীর সাথে সমঝোতা করে পাততাড়ি গোটাতে। এই ঘটনা যেমন বিশ্ব বুর্জোয়া রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে, পুঁজিবাদী বিশ্বকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যাবে। তেমনি গোটা দুনিয়ার সাম্রাজ্যবাদ সামন্তবাদ দালাল পুঁজি বিরোধী স্বাধীনতা কামী জনগণ ও শ্রমিক শ্রেণীকে প্রেরণা এবং সাহস যোগাবে। জনগণের সমর্থন থাকলে পৃথিবীর যে কোন শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে অানা সম্ভব, তালেবানরা তার দৃষ্টান্ত স্থাপন করে দিল। এই একটি মাত্র কারণেই কমিউনিস্টদের উচিত তালেবানের বিজয়কে সমর্থন জানানো।
Comments
Post a Comment