Skip to main content

ভারতে তালেবান হিস্ট্রিয়ার প্রাদুর্ভাব

ভারতে তালেবান হিস্ট্রিয়ার প্রাদুর্ভাব।

হঠাৎ ভারতে অাশঙ্কা জনক হারে বেড়ে গেছে পাগলের সংখ্যা, দুঃশ্চিন্তায় উন্মাদ হতে বসেছে মোদীজির গোটা পরিষদ।  
অাফগানিস্থানে তালেবানরা ক্ষমতায় অাসার পর ভারতের একটি গোষ্ঠীর উপর হঠাৎ করেই পাগলের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তারা প্রলাপ বকতে শুরু করেছে। স্নান করা ছেড়ে দিয়েছে, রাতে ঘুমায় না, অনেকের মধ্যে খাওয়া-দাওয়া ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। অনেকের পোষাক পরিচ্ছদের ঠিক নেই। কেউ চিৎকার করে কাঁদছে,কেউ হো হো করে হাসছে, কেউ অকথ্য ভাষায় গালাগাল করছে, কেউ লাঠি নিয়ে যাকে পাচ্ছে তাকেই তাড়া করছে, অাবার কেউ নিশ্চুপ হয়ে মনে মনে বিড়বিড় করছে। কেউ বাড়ীঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, অাবার কেউ ঘর থেকে বেরই হচ্ছে না। 
ফলে চিকিৎসকরা রুগীর সিমটাম দেখে কি ওষুধ দেবে বুঝতে পারছে না। চিকিৎসকরা তাই হাল ছেড়ে দিয়েছে। উপায়ন্ত না পেয়ে মোদীজি সর্বদলীয় বৈঠক ডেকেছে, যদি কোনো উপায় বের করা যায়।
সর্বদলীয় বৈঠকে বিশদ অালোচনার পর সবাই একমত, এই রোগের উৎপত্তি স্থল অাফগানিস্থান। এই ভাইরাসটি বিগত বিশ বছর সেদেশে অবস্থানরত মার্কিনীদের উপর প্রভাব বিস্তার করে ছিল, যা মার্কিনীরা গোপন রেখেছিল। ভারতীয়রা তাই বুঝতে পারেনি। মার্কিনীরা অাফগান ছাড়ার সাথে সাথে ভাইরাসটি ভারতীয়দের একটি গোষ্ঠীকে সংক্রামিত করে। ভাইরাসটি মূলতঃ তথ্যপ্রবাহের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের মধ্যে ছড়াচ্ছে। এই গোষ্ঠীর মানুষ পৃথিবীর যে দেশেই বসবাস করুক তারা খবর শোনা মত্রই অাক্রান্ত হচ্ছে এবং অস্বাভাবিক অাচরণ করছে। সবাই মিলে তাই এই ভাইরাসটির নাম দিয়েছে তালেবানী প্যানিক বা তালেবান হিস্ট্রিয়া। ভাইরাসটির ভারতীয় ধরণ এতটাই সংক্রমণাত্বক যে, অাফগানে যারা ব্যবসা বাণিজ্য লুটপাট চুরিচামারি চাকরিবাকরি করেছে এবং তাদের সাথে  সংশ্লিষ্ঠ ভারতের সরকার পত্র পত্রিকা টেলিভিশন স্যাটেলাইট ইন্টারনেট সবকিছুকে সংক্রামিত করে ফেলেছে। এমনকি বাংলাদেশের মোদী ভক্তরাও তালেবান প্যানিকে অাক্রান্ত হয়ে অস্বাভাবিক অাচরণ করতে শুরু করেছে। 
সর্বদলীয় বৈঠকে বিশদ অালোচনার পর সিদ্ধান্ত হলো ভাইরাসটি যেহেতু তালেবানী প্যানিক, তাই তালেবানকে ধ্বংস করতে হবে।
কিন্ত কেউ অাফগানে যেতে রাজি হলো না, সবাই মৃত্যু ভয়ে বিভিন্ন অজুহাতে এড়িয়ে গেল। শেষপর্যন্ত সিদ্বান্ত হলো কাতারের দোহায় অাফগান বংশদ্ভুত এক তালেবান থাকে, সে নাকি মার্কিনীদেরও ঝাড়ফুঁক করেছিল, তাই তার সাথে পরামর্শ করে একটা উপায় বের করতে হবে। 

Comments

Popular posts from this blog

বাংলা নববর্ষ ও বাঙালি মধ্যবিত্তের  বর্ষবরণ।  একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে হারানো দিনের কিছু স্মৃতি কিছু আনন্দকে আপন করে নিতে মানুষ ইতিহাস এবং ঐতিহ্যের কাছে বারবার ফিরে যেতে চায়। পুরানো সংস্কৃতির পথ ধরে নতুন সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রতিটি জাতি ও সভ্যতা তার পুরনো সংস্কৃতির মাধ্যমে খুঁজে ফেরে নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্যতা। কিন্ত বাঙালি উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ঘটাকরে বাঙালি সেজে মাটির সানকিতে ফাইভ স্টার হোটেলে পান্তা ইলিশ খাওয়ার উৎসব যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সংক্রামিত হয়ে বাঙালি কালচারের নামে চালিয়ে দেওয়া হয়, যখন ট্রাইব যুগের মাটির বাসন কোসন পুতুল অার ভূত প্রেতের প্রতিকৃতির অাকা মুখোশ নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য হয়ে ওঠে, তখন মনে হয় বাঙালি জাতিসত্তা অাজও সেই ট্রাইব যুগেই রয়ে গেছে,অথবা বাঙালি নামক অামরা যে মানবগোষ্ঠী বর্তমান অাছি তা বিভৎস প্রেতাত্মাদের প্রেতপুরী থেকে অাগত! এই প্রেতপুরী থেকে অাগত বাঙালিদের সাথে ব দ্বীপের উর্বরভূমিতে জন্ম নেওয়া স্বনির্ভর কৃষক, কামার, কুমোর, সুতোর, কলু, জোলা, মালো, জেলে, কারিগর, মুচি, ঋষি বাঙালি জাতিসত্তার কৃ...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...