Skip to main content

Posts

দেখতে মানুষের মত বলে বনমানুষ মানুষ হয়ে যায় না

দেখতে মানুষের মত হলেই সে মানুষ নয়।  বাঘের মত দেখতে বলে বিড়াল হয়ে যায় না। একটা প্রবাদ অাছে, যে দেশের জনগণ যেমন তারা সরকারও পায় তেমন। বিজেপি যখন বিপুল ভোটে ক্ষমতায় এসেছে তখনি ভারতের বেশির ভাগ ভোটারের মন মানুষিকতার পরিমাপটা হয়ে গেছে। বিজেপির মতো মুসলিম বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী রক্তপিপাসুর দলকে যারা ক্ষমতায় অানে তারা কোন মানুষিকতার তা বুঝতে কি গবেষণা লাগে?। ফলে তারা যে, বিশ্ব মানবতার শক্রু,  বিশ্বের সর্বাধিক মানুষ হত্যাকারী মার্কিন দখলদারকে সাধুবাদ জানাবে এটাই তো স্বাভাবিক।  যে দেশের শাসক কাশ্মীরের জনগণের রক্ত দিয়ে গোসল করলে যারা উল্লসিত হয়,তাদের কাছে মানবতা অাশা করা অাহম্মকি নয় কি?।  যারা নিজেরা প্রতিনিয়ত তাদের অাচার অাচরণে কথায় রক্ত পিপাসুর পরিচয় দেয় তাদের কাছে অন্যদেশের ভিন্ন ধর্মী মানুষ জঙ্গি হিসেবে অাখ্যায়িত হবে এতে অবাক হবার কিছু অাছে কি? অাফগানে মার্কিনীরা ক্ষমতা দিয়ে গেছে অাফগান তালেবানদের কাছে,তারা সেখানে কি ধরণের শাসন ব্যবস্থা প্রবর্তন করবে সেটা অাফগানিদের বিষয়। তারা জঙ্গি বর্বর নাকি মানবতাবাদী সে বিচার করবে অাফগানিরা,এতে অন্যদের এতো জ্বলছে...

ভারতে তালেবান হিস্ট্রিয়ার প্রাদুর্ভাব

ভারতে তালেবান হিস্ট্রিয়ার প্রাদুর্ভাব। হঠাৎ ভারতে অাশঙ্কা জনক হারে বেড়ে গেছে পাগলের সংখ্যা, দুঃশ্চিন্তায় উন্মাদ হতে বসেছে মোদীজির গোটা পরিষদ।   অাফগানিস্থানে তালেবানরা ক্ষমতায় অাসার পর ভারতের একটি গোষ্ঠীর উপর হঠাৎ করেই পাগলের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তারা প্রলাপ বকতে শুরু করেছে। স্নান করা ছেড়ে দিয়েছে, রাতে ঘুমায় না, অনেকের মধ্যে খাওয়া-দাওয়া ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। অনেকের পোষাক পরিচ্ছদের ঠিক নেই। কেউ চিৎকার করে কাঁদছে,কেউ হো হো করে হাসছে, কেউ অকথ্য ভাষায় গালাগাল করছে, কেউ লাঠি নিয়ে যাকে পাচ্ছে তাকেই তাড়া করছে, অাবার কেউ নিশ্চুপ হয়ে মনে মনে বিড়বিড় করছে। কেউ বাড়ীঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, অাবার কেউ ঘর থেকে বেরই হচ্ছে না।  ফলে চিকিৎসকরা রুগীর সিমটাম দেখে কি ওষুধ দেবে বুঝতে পারছে না। চিকিৎসকরা তাই হাল ছেড়ে দিয়েছে। উপায়ন্ত না পেয়ে মোদীজি সর্বদলীয় বৈঠক ডেকেছে, যদি কোনো উপায় বের করা যায়। সর্বদলীয় বৈঠকে বিশদ অালোচনার পর সবাই একমত, এই রোগের উৎপত্তি স্থল অাফগানিস্থান। এই ভাইরাসটি বিগত বিশ বছর সেদেশে অবস্থানরত মার্কিনীদের উপর প্রভাব বিস্তার করে ছিল, যা মার্কিনীরা গোপন রে...

কমিউনিস্টরা তালেবানের বিজয়কে সমর্থন জানাবে কেনো?

কমিউনিস্টরা তালেবানের বিজয় সমর্থন করবে কেনো?   একথা অস্বীকার করার কোন সুযোগ নেই যে, তালেবান ও কমিউনিস্ট সম্পূর্ণ দুই মেরুর দুই অাদর্শের ধারকবাহক। তালেবানরা চায় হাল অামলের মোডারেট ইসলামীক শরিয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যা পুঁজিবাদেরই অার এক রূপ, অন্যদিকে কমিউনিস্টরা চায় সমাজতান্ত্রিক সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। চলমান শরিয়া ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তিমালিকানা স্বীকৃত, অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা উচ্ছেদ প্রধান শর্ত। ফলে দুটি  মতের সম্পর্ক তেলে জলের মত। তালেবানরা অাফগানের নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট করেই ঘোষণা দিয়েছে তারা শরিয়া অাইন প্রতিষ্ঠা করবে। যা কমিউনিস্ট অাদর্শ থেকে যোজন যোজন দূরে, এবং বিপরীতও। এযাবতকাল যে কয়টি দেশে ইসলামী শাসন ব্যবস্থার নামে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা ভিন্নমত সহ্য করেনি, কমিউনিস্ট নাম শুনলেই কচুকাটা করেছে। অাফগানেও তার ব্যতিক্রম হবেনা নিশ্চিত। বরং ভিন্নমত অর্থাৎ পুঁজিবাদ ও কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে যারা ভিন্নমত পোষণ করবে তাদেরকে অারও কঠিন কঠোর ও নিষ্ঠুর ভাবে দমন করা হবে। অাজ অামরা তালেবানদের যতটা নমনীয় দ...

তালেবানের বিজয় ও মোদী ভক্ত ভারতপন্থীদের আতংক।

অাফগানিস্থানে তালেবানের ক্ষমতা দখলে বেজায় রুষ্ট হয়েছেন অামাগের বন্ধু! মোদি সরকার। শুধু কি মোদি সরকার? ভারত বাংলাদেশের  অনেক ভেকধারী বাম, , জটাধারী ভটাধারী রাম ভক্তের দল মনে বড় কষ্ট পেয়েছে। পুচকে কজন মুসলমান ছাত্রদের দল তালেবানের বিজয়ে তাদের ঘুম হারাম, ঘুম না হওয়ার কারণে পেটেও গণ্ডগোল দেখা দিয়েছে। মিজাজটাও গেছে চড়ে।তাই তারা ভুলভাল অাবোলতাবোল বলা শুরু করেছে। হ্যালুস্যুলেশনে ভোগা এই সব লোকজন চোখ বুঝলেই ঘরে বাইরে বেডরুমে  তালেবান দেখতে পেয়ে ঘুমের ঘোরেই অাঁতকে উঠতেছে। অারে ভাই এতো অাতংকিত হবার কি অাছে।অাফগান অাগে থেকেই মুসলমানদের রাষ্ট্র।  মুসলমানরা সেখানে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক। মুসলমান যদি তোমার এতই অচ্ছুৎ মনে হয়, তুমি হিন্দু হয়ে সেখানে ব্যবসা বাণিজ্য চাকরগিরি করতে গেছ কেনো? অামেরিকার মতো ৫০ টি রাষ্ট্রে তোমার একটা এ্যাম্বাসি অার অাফগানে তোমার ১ টা এ্যাম্বাসি ছয়টা কনস্যুলেট কি জন্য লাগে? তিন বিলিয়ন বিনিয়োগ করে গত বিশ বছরে প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলার লুট করে এনেছে অাফগান থেকে, মুসলমানদের প্রতি তোমাদের এতো ঘেন্না,  অাফগান মুসলমানদের রক্তঝরানো সেই টাকা ভোগ ক...
করোনার রাজনীতি ও রাজনীতির করোনা না কাঁদলে মা'তেও দুধ দেয়না,এটা অামাদের দেশের বহুল প্রচলিত প্রবাদ। ঈশ্বরও নাকি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেনা যতক্ষণ না সেই জাতি তাদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। এসব কথার বাস্তব প্রতিফলন যুগ যুগ ধরে মানব জাতির মধ্যে বহমায়িত হয়ে অাসছে, ইতিহাস সাক্ষী কোনো জাতিই রক্তঝরা সংগ্রাম ছাড়া কিছু অর্জন করতে পারেনি। মহামতি কার্ল মার্কসের দৃষ্টিতে তাই এযাবৎ কালের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। না কাঁদলে মমতাময়ী মা তার সন্তানকে দুধ পান করান না। অথচ অামরা না চাইতেই, রক্ত ঝরানো সংগ্রাম ছাড়াই সবকিছু পেতে চাই, অর্জন করতে চাই। এটা অসম্ভব। সারা পৃথিবী করোনায় অাক্রান্ত মানুষের অায় উপার্জন খুদে ব্যবসা  স্থবির হয়ে পড়েছে। চিকিৎসার জন্য চারিদিকে হাহাকার। সরকারী হাসপাতালে ঠাই নেই, বেসরকারি হাসপাতালে ঘুরে-ঘুরে চিকিৎসার ব্যবস্থা করতে ভিটেমাটি থাকছেনা, ততদিনে থাকছেনা রুগীর জীবনও। যে গতিতে টিকা দেওয়া হচ্ছে দশ বছর লেগে যাবে সবাইকে টিকা দিতে।  করোনার প্রথম ধাক্কা যখন এসেছিল হঠাৎ করেই বিত্তবান মানুষ গুলো দাতা হাতেমতাই অার সরকার গুলো প্রজাবৎসল মানবিক হয়ে উঠেছিল, সেদিন অামি এক...
দূর-নির্বাসনে যাও      ~~~~~~~~~~ তবুও জঙ্গলে সততা অাছে মানুষের সমাজে অভাব প্রকট সহিংসতায়ও ওরা বেজায় সৎ সাধুতায় মানুষ ভীষণ অসৎ সরকার চলে দুর্বৃত্তের শাসনে              সভ্যতা জঙ্গলে যাও- এদেশ তোমার নয়। পিতা,দোহাই তোমার অামাকে দোষ দিয়ো না, সত্য এদেশে অবাঞ্ছিত, সত্য বললেই বিপদ। তুমিও বাঁচতে পারোনি সত্য বলেছিলে বলেইতো----। তবুও গর্বিত, করোনি মাথানত                      অসত্যের কাছে। পশুর দাপটী রাজত্বে মানুষত্ব অচল মানুষের অবয়বে পশুরাই মুর্তিমান চোরেরাই নমস্য, পূজনীয়, সন্মানিত,শ্রদ্ধেয়- সত্য পালাও, জঙ্গলে যাও হিংস্রতায়ও সেখানে সততা অাছে---। সভ্যতায় সততা নেই শঠতাই নাকি সভ্যতা। সমাজ সাহসী নয়- অাত্মসমর্পিত দুর্জনে; দুর্বৃত্তের লাথি খেয়েও সালাম ঠোকে নতশিরে। বীরত্বে বেপরোয়া হয় সত্যনিষ্ঠ সাধুজনে। জ্ঞানের গরিমা নয়- শক্তির বর্বর শাসনে      বেজায় অাশক্তি; অাত্মপ্রতিষ্ঠার সন্ধানে নীতির সুদৃশ্য মোড়কে দুর্নীতির বিভৎসতা। ভণ্ডের উচ্চকন্ঠে সত্...
অাপন চিনতে ভুল করে ক্ষ্যাপারে তুই মূল হারাইলি খুলনাঞ্চলের সরকারি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতনের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। মানবিক বিপর্যয় নেমে এসেছে শ্রমিক কলোনি গুলোতে। কোনোভাবেই পরিবারের ভরণপোষণ মেটাতে পারছেনা শ্রমিকরা। সন্তানদের মুখে আহার তুলে দিতে না পারার কষ্ট ছাপিয়ে তাদের পড়ালেখা নিয়ে চিন্তিত শ্রমিক পরিবারগুলো। ১৩ সপ্তাহের মজুরি না পাওয়ায় শ্রমিক পরিবারগুলো দুর্বিষহ জীবন পার করছে। শ্রমিকদের এই অসহায়ত্ব অবস্থায় স্থানীয় মুদি দোকানিরা বাকি দিয়ে শ্রমিকদের কাছে টাকা চাইতে পারছে না। অসহায় পাটকল শ্রমিকরা লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে মিলগেট রাজপথ রেলপথ অবরোধে যেতে বাধ্য হলেও  সরকারের পক্ষ থেকে বকেয়া মজুরি পরিশোধের কোনোপ্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে না। রমজান ও দুর্বিষহ গরমে টানা আন্দোলন চালিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সংকল্পে অটল রয়েছে শ্রমিকরা। শ্রমিকদের সাফকথা, দাবী অাদায় না হলে রাজপথে অাত্মহুতি দেবে তবুও শূন্য হাতে ঘরে ফিরতে পারবে না। খুলনাঞ্চলে সরকারি পাটকল সুতাকল কার্পেটিং মিল গুলোতে শ্রমিক অান্দোলন নতুন হচ্ছেনা, এর অাগেও বহুবার অান...
মহান মে দিবস ও ভারতবর্ষে শ্রমিকশ্রেণীর বীরত্বপূর্ণ লড়াইয়ের সারাংশ।   ৮ ঘন্টা কাজের দাবীত অবিভক্ত ভারতে শিল্প শ্রমিকদের প্রথম ধর্মঘট হয় ১৮৬২ সালের মে মাসে। এই ধর্মঘট ছিল হাওড়া স্টেশনে ১২০০ রেল শ্রমিকের ধর্মঘট। অামেরিকার মে দিবসের ধর্মঘট হয়েছিল ১৮৮৬ সালে, ৮ ঘন্টা কাজের দাবী প্রথম করা হয়েছিল ১৮৬৬ সালে, অাট ঘন্টার দাবীতে প্রথম ধর্মঘট হয়েছিল ১৮৫৬ সালের ২১শে এপ্রিল ১ দিনের জন্য। হাওড়ার রেল শ্রমিক ধর্মঘট ছিল বিশ্বের ২য় এবং তা চলেছিল কয়েকদিন যাবত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার পত্রিকা 'সোমপ্রকাশ' এই অান্দোলনে সমর্থন জুগিয়েছিল। ১৮৫৪ সালে বাংলায় রেলপথ চালু হবার ৮ বছর পর ১৮৬২ সালে ৮ ঘন্টার অান্দোলন বাংলার শ্রমিকশ্রেণীর সহজাত প্রবৃত্তিই বলা যায়। বাংলাতেই ভারতের প্রথম যন্ত্রশিল্প স্থাপিত হয় ১১৮১৮ সালে। ব্রিটিশ পুঁজির প্রথস সুতাকল ছিল 'ফোর্ট পলেস্টার মিল' বর্তমানে 'বাউড়িয়া কটন মিল'। ১৮৫৪ সালে বাংলায় প্রথম চটকল স্থাপন করে ইংরেজরা। কলকাতা ও মুম্বাই শহরকে কেন্দ্র করেই ভারতের পুঁজিবাদের জন্ম। কোলকাতা ছিল ব্রিটিশ পুঁজির ঘাটি, পরবর্তীতে মুম্বাই হয়ে ওঠে ভারতীয় পুুঁজির কেন্দ্রস্...
পুঁজিবাদী যুগে কমিউনিস্টরা'ই প্রকৃত ধার্মিক যদিও বামপন্থী ও কমিউনিস্ট ঘরানার অনেকেই এমন ধারণা পোষণ করে থাকেন এবং মনেপ্রাণে বিশ্বাসও করে থাকেন যে, মার্কসবাদী বা  বামপন্থী হতে হলে তাকে অবশ্যই এবং অবশ্যই নাস্তিক হতে হবে।  ঠিক যেন গৌতম বুদ্ধের অনুসারী ভিক্ষু হতে হলে মাথা ন্যাড়া হবার বাধ্যবাধকতার মতো!অাবার অনেকে এমন ধারণাও পোষণ করে থাকেন যে, মার্কসবাদ যেহেতু বিজ্ঞান, তাই বিজ্ঞানমনস্ক হতে হলে তাকে তো ধর্ম বিরোধী হতেই হবে!। অথচ মজার ব্যাপার হচ্ছে! মার্কস কোথাও কমিউনিস্টদের নাস্তিক হবার জন্য শর্ত জুড়ে দেননি। এবং নাস্তিকতার সাথে মার্কসবাদের রাজনৈতিক সম্পর্কের প্রমাণ  কেউ দিতে পারবে না। নাস্তিক বা ধর্মবিরোধী যে যার মতো করে যে কেউ হতে পারে। এটা সেই ব্যক্তির ব্যক্তিগত মত। এর দায় কোনো কমিউনিস্ট পার্টি নিতে পারেনা। যেমন বুর্জোয়া দল গুলোতে সর্বাধিক নাস্তিক্য মতের লোক থাকা স্বত্বেও বুর্জোয়া দল গুলো তার দায় ও দায়িত্ব কোনোটাই নেয়না। তাহলে কমিউনিস্টরা মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা ধ্যানধারণার দায়-দায়িত্ব নেবে কেনো? প্রশ্ন অাসতে পারে তাহলে যারা বামপন্থী পরিচয়ে নিজেদেরকে নাস্তিক দাবী ...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...
ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। মানুষের পাশবিক প্রবৃত্তি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদ্রাসা  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মসজিদ মন্দিরেও নারী ও শিশুরা নিরাপদ নয়। বরং এসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোই যেন ধর্ষণ যৌন নিপীড়ন শ্লীলতাহানির নিরাপদ স্থান হয়ে উঠেছে। ইদানিং কতিপয় শিক্ষাগুরু ও ধর্মীয় পুরোহিতদেরও বিকৃত রুচির যৌনাচারের শিকার হচ্ছে তাদের কাছে শিক্ষা নিতে অাসা শিক্ষার্থীরা। অালামত চাপা দিতে খুনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে অাশংকাজনক হারে। পত্রিকার হিসেব মতে গত ১০০ দিনে  নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে  ৩৯৬ জন। সংখ্যাটা অাঁতকে উঠার মত পিলে চমকানো। এমনিতেই ঘটনা গুলো পৈশাচিক ও রোমহর্ষক, তার উপরে রেকর্ড পরিমাণ সংখ্যা শুধু নারীদের নয় নিরীহ মানুষকেও নিরাপত্তাহীন ভিতসন্ত্রস্ত ও খুব্ধ করে তুলেছে। খুব্ধ হবার মেইন কারণ ভিকটিমদের বিচার না পাওয়া এবং অপরাধিদের দম্ভের সাথে ঘুরে বেড়ানো। এমনকি দেশব্যপী তোলপাড় সৃষ্টি হওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অাসামীরা যখন অাদালতে...
সারাদেশে এখন নুসরাত হত্যার বিচারের দাবীতে ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। পত্রিকা গুলো ফলাও করে প্রতিদিন অাপডেট প্রকাশ করছে। খোদ প্রধানমন্ত্রী নুসরাত হত্যার সাথে জড়িতদের শাস্তির গ্যারান্টি দিয়েছে। সম্ভবত তিনি তদারকিও করছেন। নুসরাতের মা'র অভিযোগ তদন্তকারী কর্মকর্তার অসহযোগিতা ছাড়াও ম্যাজিস্ট্রেটও তাকে মানহানি মামলার ভয় দেখিয়েছিল। এখনো নানানভাবে ভাবে তারা নানাবিধ হুমকি ও হয়রানির মধ্যে অাছে। ফলে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার শংকা এখনো দুর হয়নি। দেশবাসী অবাকবিস্ময়ে প্রত্যক্ষ করেছে বহু রোমহর্ষক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি সর্বোচ্চ মহল থেকে দেওয়া হলেও বাস্তবে অালোর মুখ দেখেনি। বরং একের পর এক ঘটনা চাপা পড়েছে অন্য অার একটি ঘটনার মধ্যদিয়ে। শাসকশ্রেণীর নিজেদের অপকর্ম গুলো অাড়াল করে প্রতিপক্ষকে অনৈতিক ভাবে দমন করতে গিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি এখন প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে। যেকারণে জনগণকে শান্ত করতে নির্বাহী প্রধানকে প্রতিশ্রুতি দিতে হয়। তবুও বিচারের বাণী নিরবে কাঁদে। অপরাধিরা অারও বেপরোয়া হয়ে অপরাধ সংঘটিত করতে থাকে। বিচার প্রক্রিয়া এতটাই জটিল যে, ধর্ষিতাকে...
বাংলা নববর্ষ ও বাঙালি মধ্যবিত্তের  বর্ষবরণ।  একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে হারানো দিনের কিছু স্মৃতি কিছু আনন্দকে আপন করে নিতে মানুষ ইতিহাস এবং ঐতিহ্যের কাছে বারবার ফিরে যেতে চায়। পুরানো সংস্কৃতির পথ ধরে নতুন সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রতিটি জাতি ও সভ্যতা তার পুরনো সংস্কৃতির মাধ্যমে খুঁজে ফেরে নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্যতা। কিন্ত বাঙালি উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ঘটাকরে বাঙালি সেজে মাটির সানকিতে ফাইভ স্টার হোটেলে পান্তা ইলিশ খাওয়ার উৎসব যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সংক্রামিত হয়ে বাঙালি কালচারের নামে চালিয়ে দেওয়া হয়, যখন ট্রাইব যুগের মাটির বাসন কোসন পুতুল অার ভূত প্রেতের প্রতিকৃতির অাকা মুখোশ নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য হয়ে ওঠে, তখন মনে হয় বাঙালি জাতিসত্তা অাজও সেই ট্রাইব যুগেই রয়ে গেছে,অথবা বাঙালি নামক অামরা যে মানবগোষ্ঠী বর্তমান অাছি তা বিভৎস প্রেতাত্মাদের প্রেতপুরী থেকে অাগত! এই প্রেতপুরী থেকে অাগত বাঙালিদের সাথে ব দ্বীপের উর্বরভূমিতে জন্ম নেওয়া স্বনির্ভর কৃষক, কামার, কুমোর, সুতোর, কলু, জোলা, মালো, জেলে, কারিগর, মুচি, ঋষি বাঙালি জাতিসত্তার কৃ...